সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে দুইজনের লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া
নিয়ামতপুরে দুইজনের লাশ উদ্ধার 
নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে আশা এনজিওর একটি শাখা অফিসের আবাসিক ভবন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আব্দুল খালেক(৪৫) নামের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ছাতড়া বাজারে আশা(এনজিও) তে অফিস সহায়ক ও কুক হিসেবে কর্মরত ছিলেন।
আব্দুল খালেক উপজেলার চন্দননগর ইউনিয়নের বিষ্ণপুর(খরপা) এলাকার মৃত শাখাওয়াত আলীর ছেলে। রবিবার (২১ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন শাখা ব্যবস্হাপক আব্দুল্লাহ আল ফারুক।
স্হানীয়, শাখা অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে অফিসের সবাই কিস্তি আদায়ের লক্ষ্যে চলে যায়। দুপুরের রান্নার জন্য বাজার করে অফিসের রুমে আসে খালেক। শাখা ব্যবস্হাপক এসে আব্দুল খালেকের নাম ধরে বারবার ডাকলেও কোন সাড়া না পেয়ে মুঠোফোনে ফোন দিলে ফোন বাজলেও ফোন রিসিভ না করায় স্হানীয়দের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। পরে ওই ভবনের মালিক খালেকুজ্জামান তোতাকে ফোন দিলে তিনি এসে লাশ নামাতে বলেন। তবে পুলিশ আসার আগেই ঝুলন্ত মরদেহ নামানোয় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ এসে লাশ জিম্মায় নেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা সার্কেলের (এএসপি) জাকিরুল হোসেন জাকির ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
অপর এক ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জেরে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে রাগ ও ক্ষোভে গলায় ফাঁস দিয়ে চন্ডু বাসকি(৫১) নামের এক কৃষক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কৃষক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।