সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নিয়ামতপুরে গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার 

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার 
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলে করে মাদক বহনকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার  হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শামীম (৩৩)। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
 থানা-পুলিশ সূত্রে জানা গেছে,   গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র। পুলিশের উপস্হিতি টের পেয়ে  শামীম পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাকে ধরে ফেলে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে থাকা ২ কেজি গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও বাড়ির ভেতরে থাকা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।  আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।