সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার 

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার 
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত বাগান পুকুর এলাকায় অভিযান চালিয়ে মতিউর রহমান(৬৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। মতিউর রহমান ওই এলাকার মৃত আসাদ আলীর সন্তান।
এজাহার সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত বাগান পুকুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাগান পুকুর এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই কারবারি। পুলিশের সদস্যরা তাকে আটক করলে তার কাছে থাকা এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।