সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ী পেল নগদ অর্থ ও ঢেউটিন 

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ী পেল নগদ অর্থ ও ঢেউটিন 
নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে  তাদের এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন উপজেলার ভাবিচা আনন্দ বাজারের পোল্ট্রি মুরগি ব্যবসায়ী রবিউল ইসলাম, মুদি ব্যবসায়ী বুলবুল ইসলাম, কাঠ ফার্নিচার ব্যবসায়ী বুলবুল ইসলাম, ট্রেইলার্স ব্যবসায়ী মিজানুর রহমান, চায়ের স্টল ব্যবসায়ী সুফল প্রামানিক ও পাপুল সরকার।
প্রত্যেক ব্যবসায়ীকে ১১ হাজার টাকা ও ২ ব্যান্ড করে ঢেউটিন তুলে দেওয়া হয়।
 অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ; ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, ইউপি সদস্য তুশিত কুমার সরকার প্রমুখ।
 ১১ মার্চ সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে  ৬ টি দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে মান্দা ও নিয়ামতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চায়ের স্টলের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা।