সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নাতনীর বিয়ের আর্শীবাদে এসে প্রাণ গেল দাদার 

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নাতনীর বিয়ের আর্শীবাদে এসে প্রাণ গেল দাদার 
নিয়ামতপুর প্রতিনিধি:
নাতনী  বর্ষা রাণীর বিয়ের আর্শীবাদ করতে আসছিলেন দাদা শিরিষ সরদার (৭০)।  পথিমধ্যে  সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।   ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে (১৮ ফেব্রুয়ারী) নওগাঁর নিয়ামতপুর  উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট নামক স্হানে। শিরিষ চন্দ্র পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মৃত কার্তিক সরদারের ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, নাতনীর বিয়ের আর্শীবাদ করতে ছেলের বাড়িতে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শালবাড়ি গ্রামে আসছিলেন শিরিষ সরদার ও তার পরিবারের সদস্যরা।
পথিমধ্যে মাকলাহাট নামক স্হানে ভুটভুটি উল্টে কাদার মধ্যে পড়লে মৃত্যু হয় শিরিষ সরদারের। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ভুটভুটি উল্টে কাদার মধ্যে পড়লে শিরিষ সরদারের মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।