সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় শ্রীশ্রী রাধা-গোবিন্দ ঠাকুরবাড়ির কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় শ্রীশ্রী রাধা-গোবিন্দ ঠাকুরবাড়ির কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়ির (আখড়াবাড়ি) চতুর্থ বার্ষিক সাধারন সভা ও ঠাকুরবাড়ির নিজস্ব জমিতে শ্রীশ্রী রাধা-গোবিন্দ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 
শনিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কমিটির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক সাধন চন্দ্র মজুমদার এমপি।

 
আখড়াবাড়ি কমিটির সভাপতি পরিতোষ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক অসিত কুমার সাহা নৃপেন।

 
এ সময় দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, বুড়া কালি মাতার মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, আখড়াবাড়ি কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, চিত্তরঞ্জন সাহা, স্বপন কুমার পোদ্দার, প্রকৌশলী গুরুদাস দত্ত বক্তব্য রাখেন।

 
সভা শেষে আখড়াবাড়ির নিজস্ব জমিতে বহুতল বিশিষ্ট কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
স/শ