নওগাঁ প্রতিনিধি:
বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু।
প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দিনের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা গোলাম সামাদানি, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, মাসুদুর রহমান রতন, শফিকুল ইসলাম খোকন, শফিক ছোটন, নওগাঁ যুগান্তরের প্রতিনিধি আব্বাস আলী প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় সাংবাদিক আহাদ আলী, সুলতান আলম মিলন, বেলায়েত হোসেন, কাজী কামাল হোসেন, নাসিমুল হক বুলবুল, আজাদ হোসেন মুরাদ, মাহবুবুজ্জামান সেতু, যুগান্তর নিয়ামতপুর প্রতিনিধি রেজাউল ইসলাম, প্রথম আলোর বন্ধুসভার সভাপতি তসলিমা ফেরদৌস সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দৈনিক প্রজন্ম ডট কমের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি রিফাত হোসেন সবুজের উদ্যোগে কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়।

স/আ










