সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় মাদক ও বাল্য বিয়েকে লালকার্ড

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় মাদক ও বাল্য বিয়েকে লালকার্ড

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় মাদক ও বাল্য বিয়েকে লালকার্ড দেখিয়েছে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজে অডিটোরিয়ামে লাল-সবুজ নামে একটি সামাজিক সংগঠন মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী ব্যাতিক্রমী এই  সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
কলেজের অধ্যক্ষ প্রফেসার এম জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও লাল-সবুজ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম, সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, লাল-সবুজ সংঘ নওগাঁর আহবায়ক আতিক রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে অত্র কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থীকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
স/শ