নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ভ্র্যাম্যমান আদালতে ১লাখ ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকালে নওগাঁ শহরের মিষ্টি পট্টি, পলিথিনের দোকান ও ২টি রাইস মিলে এই জরিমানা করা হয়। ভ্র্যাম্যমান আদালতের বিচারকের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভাশিস ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ মেজর জহুরুল ইসলাম যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, শহরের বাইপাস সড়কের বিসিক শিল্পনগরিতে নাসিম রাইস মিলে ও অপর একটি একটি রাইস মিলে মোট ৫৫হাজার টাকা ও শহরের মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারে ৫০হাজার টাকা এবং অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের অভিযোগে ৫ হাজার টাকা সহ মোট ১লাখ ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে বিক্রয় নিষিদ্ধ পলেথিন জব্দ করে ফাঁকা স্থানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভাশিস ঘোষ ও র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ মেজর জহুরুল ইসলামের উপস্থিতিতে আগুন দিয়ে নষ্ট করা হয়।
স/শ
নওগাঁয় ভ্র্যাম্যমান আদালতের অভিযান: জরিমানা










