সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় ভু-গর্ভস্থ পানি শোধনাগারের নির্মান কাজ শুরু

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় ভু-গর্ভস্থ পানি শোধনাগারের নির্মান কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ শহরে তৃতীয় ভু-গর্ভস্থ পানি শোধনাগার নির্মান কাজ শুরু হয়েছে। শহরের পার-নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের পার্শ্বে ২০১৫-১৬ অর্থ বছরে নওগাঁ পৌসভার ৩৫০ ঘনমিটার/ঘন্টা ধারন ক্ষমতাসম্পন্ন ভু-গর্ভস্থ ঐ পানি শোধনাগার নির্মান করা হচ্ছে। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি নির্মান করছে।
শুক্রবার সকাল ১১টায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শোধনাগার নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক এবং সদর উপজেলা’র সহকারী কমিশনার ভুমি রেজা হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে লেঃ কর্নেল (অব) আব্দুল লতিফ খান, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক জালাল হোসেনসহ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং  স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পটি’র নির্মান ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৪শ ১৭ টাকা। আগামী দু’বছরে প্রকল্পের নির্মান কাজ শেষ হবে। এটি নির্মিত হলে নওগাঁ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নাগরিকরা বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ পাবেন বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে।
উল্লেখ্য নওগাঁ পৌরসভায় মুক্তিরমোড় এবং কালিতলা এলাকায় আরও দু’টি পানি শোধনাগার পূর্বেই নির্মান করা হয়েছে। যে দু’টি শোধনাগার থেকে পৌরসভার ১ নং ওয়ার্ড ধেকে ৬ নং ওয়ার্ডের নাগরিকদের বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ পাওয়ার কথা। এ’টি শহরের তৃতীয় পানি শোধনাগার প্রকল্প।

স/শ