সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
“বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন ও পায়রা উড়ানো, বর্ন্যাঢ্য শোভাযাত্রা ও শিশু সমাবেশের মধ্য দিয়ে নওগাঁয় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭ পালিত হয়েছে। জেলা প্রশাসন এর আয়োজন করে।

 

শুক্রবার সকালে জিলা স্কুল মাঠে এ উপলক্ষে ফেষ্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। পরে স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে পুরাতন কালেকটরেট চত্বরে গিয়ে শেষ হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন ও পায়রা উড়ানো এবং শোভাযাত্রার উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর মালেক এমপি। পরে সেখােেন এক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আ.ত.ম আবদুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, কৃষি সম্প্রসারনের অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তারা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স/শ