সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় পাকা সড়ক সংষ্কারে বালুর স্থলে মাটি ব্যবহারের অভিযোগ

নিউজ ডেস্ক৩ মে ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় পাকা সড়ক সংষ্কারে বালুর স্থলে মাটি ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ :
নওগাঁর নিয়ামতপুর থেকে পোরশা যাওয়ার আঞ্চলিক একটি সড়কে উন্নয়ন (মেড়ামতের) কাজে ইটের খোয়া-বলুর মিশ্রনের পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলছেন- সড়ক বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কের পাশের জমি ও গাছের গোড়া থেকে মাটি নিয়ে পিচঢালা পথে ব্যবহার করে দ্রুত কাজ শেষ করছেন।
এদিকে উন্নয়ন কাজটির তথ্য জানতে গেলে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেছেন। কোন তথ্যই দেননি তিনি।

জানা গেছে, চলতি অর্থ বছরের বরাদ্দে এপ্রিল মাসে নিয়ামতপুরের আঞ্চলিক সড়টিতে মেড়ামতের কাজ শুরু করে সড়ক বিভাগের নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান। নিয়ম অনুসারে সড়কে সৃষ্ট গর্ত ভড়াটসহ মেড়ামতে ব্যবহার করা হবে ইট ও বালুর মিশ্রন। কিন্তু তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এঁটেল মাটি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে সড়ক বিভাগের একজন তদারকি কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতেই সড়কের মেরামত কাজ চলছে। তাদের সামনেই কর্মিরা সড়কের পাশের কাটা গাছের গোড়া থেকে এঁটেল মাটি সংগ্রহ করে খোয়ার সাথে মিশ্রন করছেন।

এসময় মাটি ব্যবহারের বিষয়টি জানতে চাওয়া হলে নাম প্রকাশে না করে ঠিকারদারী প্রতিষ্ঠানের কর্নধার বলেন, বালু ও খোয়ার কাজ তিনি শেষ করেছেন। মাটি ব্যবহার করছে সড়ক বিভাগের লোকজন। এতে তার কোন সংশ্লিষ্টতা নেই।

নিজের পরিচয় গোপন রেখে সড়ক বিভাগের তদারকী কর্মকর্তা ওই কাজে মাটি ব্যবহারের কথা স্বীকার করে বলেন, সড়কের ময়েশ্চার ঠিকরাখতে মাটি ব্যবহারের নিয়ম রয়েছে।

উন্নয়ন কাজটির তথ্য জানতে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী হামিদুল হকের কাছে তাঁর অফিসে গেলে তিনি এ বিষয়ে কোন তথ্য দেননি।
স/অ