সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকার চক-ভবানীপুর গ্রামের সামছুল হক নিদুর ছেলে।

পত্নীতলা থানার ওসি মাজহার বলেন, আমিনুল একজন মোবাইল ব্যবসায়ী। তিনি ব্যবসায়ীক কাজে বুধবার বিকালে বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে রাত ২টার দিকে এলাকার লোকজন উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডের কিছু দূরে আমিনুলকে পড়ে থাকতে দেখে। পরে তারা আমিনুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই এক নিকট আত্মীয়ের সঙ্গে পাওনা টাকা নিয়ে আমিনুলের ঝামেলা চলছিল বলে দাবি পরিবারের। এরই ধারাবাহিকতায় আমিনুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

নিহত আমিনুলের লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন