সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় জুয়েলারী সমিতির সভাপতি মামুন ও সাধারন সম্পাদক গৌতম

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় জুয়েলারী সমিতির সভাপতি মামুন ও সাধারন সম্পাদক গৌতম

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

 

নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে ‘শিল্প ও ব্যবসায়ী কল্যান পরিষদ’ থেকে সভাপতিসহ ৮জন এবং ‘জুয়েলারী ব্যবসায়ী স্বার্থ সংরক্ষন ও কল্যান পরিষদ’ থেকে সাধারন সম্পাদকসহ ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি মামুনুর রশিদ মামুন (নিউ আল আমিন জয়েলার্স), সিনিঃ সহ-সভাপতি সোহরাব হোসেন সাজু ( সাবামনি জুয়েলার্স), সহ-সভাপতি শিশির কুমার দাস (নিউ দাস জুয়েলার্স),

 

সাধারন সম্পাদক শ্রী গৌতম কুমার দাস  (দেবশ্রী জুয়েলার্স), সহ-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তাতু (নিউ ইসলামী জুয়েলার্স) ও অনুপ কুমার কুন্ডু মিঠু ( স্বর্ণদ্বীপ জুয়েলার্স), কোষাধ্যক্ষ গৌর কুমার সাহা ( সাহা জুয়েলার্স), সাংগঠনিক সম্পাদক সরদার মাযহারুল ইসলাম হীরা ( হীরা জুয়েলার্স),  ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম ( তানিয়া জুয়েলার্স) এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, প্রবীর কুমার সাহা খোকন ( নমিতা জুয়েলার্স), জুলহাস আলম জিল্লুর ( সিটি জুয়েলার্স), বিকাশ হালদার বাবু ( গৃহলক্ষ্মী জুয়েলার্স), মোস্তফা কামাল ( কল্পনা জুয়েলার্স), বকুল হোসেন ( শান্ত জুয়েলার্স) ও আবুল কালাম আজাদ ( আজাদ জুয়েলার্স)।

 

নির্বাচন বোর্ডের আহ্বায়ক ছিলেন, রইস উদ্দিন সরদার ও সদস্য ছিলেন, আলহাজ্ব ওয়াজেদ আলী খান, গৌতম কুমার বিশ্বাস, খোরশেদ আলম জুয়েল ও আবু রেজা চাঁন।

স/অ