সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় চলতি মওসুমে ১ লাখ ৯৮ হাজার ৪৬২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
নওগাঁয় চলতি মওসুমে ১ লাখ ৯৮ হাজার ৪৬২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁ জেলায় চলতি মওসুমে ১ লাখ ৯৮ হাজার ৪শ ৬২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উল্লেখিত জমির মধ্যে উন্নত ফলনশীল উফশী জাতের ১ লাখ ৮৬ হাজার ২৬ হেক্টর এবং হাইব্রীড জাতের ১২ হাজার ৪শ ৩৬ হেক্টর।  সেই লক্ষ্যে নওগাঁ জেলার ১১টি উপজেলায় এখন চলছে বোরো ধান রোপনের মহোৎসব। মাঠে মাঠে তাঁদের জমিতে পানি সেচ, হালচাষ, বীজতলা থেকে চারা উত্তোলন এবং সেই চারা জমিতে রোপনের কাজে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষকরা।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানিয়েছেন ধার্যকৃত লক্ষ্যমাত্রা অর্জনে জেলার কৃষকদের যাবতীয় পরামর্শ, ভালোজাতের বীজ এবং প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
উপজেলা ভিত্তিক বোরো চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে, নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৫শ ৯৫ হেক্টর ও হাইব্রীড জাতের ৩ হাজার ২শ হেক্টর মোট ১৭ হাজার ৭শ ৯৫ হেক্টর, রানীনগর উপজেলায় উফশী জাতের ১৯ হাজার হেক্টর ও হাইব্রীড জাতের ৪শ ১০ হেক্টর মোট ১৯ হাজার ৪শ ১০ হেক্টর, আত্রাই উপজেলায় উফশী জাতের ১৬ হাজার ৪শ হেক্টর ও হাইব্রীড জাতের ৩ হাজার ৩শ ২৬ হেক্টর, বদলগাছি উপজেলায় উফশী জাতের ১২ হাজার ৮শ ২০ হেক্টর ও হাইব্রীড জাতের ২শ ৯০ হেক্টর মোট ১৩ হাজার ১শ ১০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ২৬ হাজার ৬শ হেক্টর ও হাইব্রীড জাতের ৫শ ৭০ হেক্টর মোট ২৭ হাজার ১শ ৭০ হেক্টর, পতœীতলা উপজেলায় উফশী জাতের ২২ হাজার ৫শ হেক্টর ও হাইব্রীড জাতের ১৫০ হেক্টর মোট ২২ হাজার ৬শ ৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় উফশী জাতের ১৭ হাজার ১শ হেক্টর ও হাইব্রীড জাতের ১ হাজার ৪শ ২০ হেক্টর মোট ১৮ হাজার ৫শ ২০ হেক্টর, সাপাহার উপজেলায় উফশী জাতের ৭ হাজার ৭০ হেক্টর ও হাইব্রীড জাতের ৫০ হেক্টর মোট ৭ হাজার ১শ ২০ হেক্টর, পোরশা উপজেলায় উফশী জাতের ৭ হাজার ২শ ২৫ হেক্টর ও হাইব্রীড জাতের ১ হাজার ৬শ ৭০ হেক্টর মোট ৮ হাজার ৮শ ৯৫ হেক্টর, মান্দা উপজেলায় উফশী জাতের ২০ হাজার ৭শ ও হাইব্রীড জাতের ১ হাজার ২শ ৫০ হেক্টর মোট ২১ হাজার ৯শ ৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উফশী জাতের ২২ হাজার ১৬ হেক্টর ও হাইব্রীড জাতের ১শ হেক্টর মোট ২২ হাজার ১শ ১৬ হেক্টর।
উল্লেখিত পরিমান জমি থেকে এ বছর ৭ লাখ ৭৭ হাজার ১শ ৩১ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। এর মধ্যে ৭ লাখ ১৮ হাজার ৫০ মেট্রিক টন উফশী জাতের এবং ৫৯ হাজার ৭১ মেট্রিক টন হাইব্রীড জাতের।
চলতি বছর জেলায় ৯ হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরী করা হয়েছে। এর মধ্যে উফশী জাতের ৯ হাজার ১শ ৩০ হেক্টর এবং হাইব্রীড জাতের ৫শ ২৫ হেক্টর।

 

জেলায় উফশী জাতের মধ্যে উলে¬খযোগ্য চাষকৃত ধান হচ্ছে জিরাশাইল এবং ব্রিধান-২৮। হাইব্রীড জাতের মধ্যে উল্লেখযোগ্য ধান হচ্ছে হিরামন এবং হিরা-২ ।
স/শ