সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় উন্নয়ন ও ডিজিটাল মেলা শুরু ৯ জানুয়ারি

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় উন্নয়ন ও ডিজিটাল মেলা শুরু ৯ জানুয়ারি

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় আগামী ৯ জানুয়ারি থেকে উন্নয়ন ও ডিজিটাল মেলা শুরু হবে। বুধবার এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হারুন অল রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন ও আমীরুল ইসলাম প্রমুখ।

 
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ৯ জানুয়ারি থেকে নওগাঁ সরকারি জিলা স্কুল মাঠে উন্নয়ন ও ডিজিটাল মেলা শুরু হবে। এ মেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা রকমের সেবা সম্পর্কে ৪০ থেকে ৫০টি স্টল থাকবে।

 
জেলা প্রশাসক আমিনুর রহমান জানান, সরকারের উন্নয়ন কর্মকা- সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ডিজিটাল সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে এ মেলার আয়োজন করা হচ্ছে। গণমাধ্যমে এসব বিষয় তুলে ধরার জন্য তিনি আহ্বায়ন জানান।
স/শ