নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
“নারী পুরুষ সমতা উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব সাথে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শহরের সার্কিট হাউস থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে র্যাটির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আ.ত.ম আবদুল্লাহেল বাকী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, নারী নেত্রী পারুল আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও পৌরসভা থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পৌরসভায় গিয়ে শেষ হয়। র্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্যানেল মেয়র হাসান ইমাম তমাল। পরে পৗর মিলনায়তনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় পৌর কাউন্সিলরবৃন্দরা বক্তব্য রাখেন।
স/শ











