সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর পোরশায় একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুই রাউন্ড ম্যাগাজিনসহ রোমান (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার বিষ্ণুগ্রামে শুক্রবার ভোর রাতে এক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। রোমান ওই গ্রামের দুরুল হুদার ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিষ্ণুগ্রামের রোমানের বাড়ীতে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে রোমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রোমানের বাড়ী থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুই ম্যাগাজিনসহ রোমানকে আটক করা হয়।
ওসি আরো জানান, রোমান দীর্ঘ দিন থেকে এই অস্ত্র ব্যবসায়ী চালিয়ে আসছেন এমন তথ্য পুলিশের হাতে ছিল, কিন্তু তাকে হাতেনাতে আটক করা সম্ভব হচ্ছিল না। অস্ত্রসহ তাকে আটকের পর তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ