সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁর রানীনগরে ককটেল ফাটিয়ে ডাকাতি: আহত-৩

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁর রানীনগরে ককটেল ফাটিয়ে ডাকাতি: আহত-৩

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রানীনগর উপজেলার ভেবড়া গ্রামে এক কৃষকের বাড়িতে ককটেল ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করেছে। ডাকাতদের হামলায় ৩ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ভেবড়া গ্রামের বাবলুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে প্রায় ১৫/২০ জনের ডাকাতের একটি সংঘবদ্ধ দল উপজেলার ভেবড়া  গ্রামের বাবলুর বাড়িতে হানা দেয়। এ সময় তারা ৮ থেকে ১০ টি ককটেল ফাটিয়ে প্রায় ঘন্টাব্যাপী সময় নিয়ে ডাকাতি করে তারা। এ সময় ডাকাত দলের লোকজনরা বাড়ির গৃহকর্তা বাবলু (৫০) গৃহীনি লাভলী (৪৫) এবং প্রতিবেশীর ছেলে আলম (২২) কে বেদম মারপিট করে ১ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে ডাকাত দলের লোকজন আবার ককটেল ফাটিয়ে গ্রামবাসীর মধ্য আতঙ্ক তৈরী করে সূকৌশলে পালিয়ে যায়।
পরে ডাকাতদের হামলায় আহত ৩ জনকে চিকিৎসার জন্য রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের সাথে মূঠো ফোনে কথা বললে তিনি বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখতেছি। তদন্ত সাপেক্ষে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

স/শ