সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মাদক মামলায় মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ওই যুবকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মুকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পোরশা উপজেলার জালুয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই মুহুর্তে একটি ভটভটি থামিয়ে তল্লাশি করলে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মুকুলকে আটক করা হয়। পরে এ ঘটনায় পোরশা থানায় বাদী হয়ে মাদক মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

এ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেয় আদালত। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার আসামী মুকুলকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোজাহার আলী। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে। এতে আগামীতে মাদক ব্যবসায় জড়ানোর আগে অন্তত হাজারো বার ভাববে মাদক কারবারিরা।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী বলেন, এ মামলায় আমার মোয়াক্কেল ন্যায় বিচার পায়নি। এজন্য আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।