সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন কনফারেন্স কক্ষে জেলা পুলিশ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন- আগামীকাল শুক্রবার জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে বিভিন্ন পরীক্ষায় উর্ত্তীণের পর ৬৫ জনকে পুলিশ কনস্টেল হিসেবে নিয়োগ দেয়া হবে। এরমধ্যে পুরুষ ৫০ জন এবং নারী ১৫ জন। শতভাগ স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিত্বে যোগ্যতম ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হবে। আর সে লক্ষ্যে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় প্রচার-প্রচারণা করা হয়েছে। তবে কেউ যদি কোন অসদুপায় অবলম্বন বা প্রতারণা করে আর্থিক লেনদেন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন- পুলিশের পক্ষ থেকে শতভাগ আত্মবিশ^াসি এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেয়া হয়েছে যেন স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পূন্ন হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।#