সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১সালের শরণার্থীদের দুর্দশার চিত্র
নওগাঁ প্রতিনিধি:
প্রথমবারের মতো নওগাঁয় তুলে ধরা হলো ১৯৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় নওগাঁর রোড হয়ে ভারতের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র। নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এমন ব্যতিক্রমী আয়োজন করে।

অবিকল শরণার্থীর বেশে শনিবার শহরের তাজের মোড় থেকে প্রতিকী পদযাত্রাটি নিয়ে বের হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় তারা একাত্তরের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। একুশে পরিষদ প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ ও তার আশেপাশের এলাকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজে খুঁজে বের করে তা সংরক্ষণ করা, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে স্বীকৃতি প্রদান কাজে সহযোগিতা করা, জঙ্গলে লুকিয়ে থাকা গণকবরগুলোর সন্ধান করাসহ বিভিন্ন ধরণের সামাজিক কাজগুলো করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকে সেই সময়ে যারা শরণার্থী ছিলেন তাদের দু:খ্য, দুর্দশা ও ভোগান্তি সম্পর্কে জানাতেই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডি.এম. আব্দুল বারী বলেন ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন, গণহত্যা থেকে বাচঁতে যুদ্ধের শুরু থেকে এপ্রিল মাসে পায়ে হেঁটে নওগাঁর রোড় হয়ে হাজার হাজার শরণার্থীরা বালুরঘাটে আশ্রয় নেয়। সে সময় চলার পথে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সে সব চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। একুশে পরিষদের পক্ষ থেকে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সঠিক ভাবে তুলে ধরার এমন ব্যতিক্রমী আয়োজন আগামীতেও অব্যাহত রাখা হবে।