সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁ জেলায় শুরু হয়েছে প্রশিক্ষকদের জন্য কোচিং বিষয়ক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক৩ মে ২০১৭২ মিনিট পড়া
নওগাঁ জেলায় শুরু হয়েছে প্রশিক্ষকদের জন্য কোচিং বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় প্রশিক্ষকদের জন্য কোচিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার স্থানীয় একটি এনজিও মিলনায়তনে প্রশিক্ষণটি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমিরুল ইসলাম।

 
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের রিড প্রকল্পের প্রতিনিধিজনাব উত্তম ধর, ম্যানেজার রিডিং, জনাব শফিকুল ইসলাম, ম্যানেজার প্রোগ্রাম অপারেশন। ৬টি উপজেলার (নওগাঁ সদর, রানীনগর,মহাদেবপুর, ধামুইরহাট, সাপাহার ও পোরশা) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ,উপজেলা রির্সোস ইন্সট্রাক্টর সহ সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং আরডিআরএস বাংলাদেশের প্রতিনিধিগণ।

 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এ কে এম আমিরুল ইসলাম তাঁর উদ্বোধনী বক্তব্যে জঊঅউ কার্যক্রম স্কুল পর্যায়ে মনিটরিং করার সময় পরিদর্শন খাতায় সুস্পষ্ট নির্দেশনা দেয়ার জন্য গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নিজেদের কাজে যতটা সচেষ্ট হবেন শিক্ষকরা ততটাই কল্যাণ হবে শিশুদের। এই প্রকল্পের কার্যক্রম আমাদের জন্য আর্শীবাদ স্বরূপ।

 
সেভ দ্য চিলড্রেন এর রিড প্রকল্পে কোচিং বিষয়ক প্রশিক্ষণটি একটি নতুন সংযোজন। এখানে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারা কীভাবে নির্দেশনামূলক সুপারভিশন করবেন সে বিষয়ের উপর গুরুত্বারোপ করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে উক্ত কর্মকর্তাগণনিজ নিজ কর্মএলাকার প্রধান শিক্ষকদের নির্দেশনামূলক সুপারভিশনের উপর প্রশিক্ষণ প্রদান করবেন।

 

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকগন স্ব স্ব স্কুলের সহকারী শিক্ষকদের কোচ এর ভূমিকা পালন করবেন যেখানে সহকারী শিক্ষকদের বাংলা শিখন-শেখানোর প্রক্রিয়ার উন্নয়নে নির্দেশনামূলক সুপারভিশন পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করবেন।

 
রিড প্রকল্প বিশ্বাস করে নিয়মিত নির্দেশনামূলক সুপারভিশন হলে শিশুদের কার্যকরী বাংলাপঠন দক্ষতা ও পাঠাভ্যাস তৈরি হবে যা মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। আর এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন সকলের একান্ত সহযোগিতা।
স/শ