সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁ জেলা প্রেস ক্লাবে নির্বাচন ২৮ফেব্রুয়ারী

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
নওগাঁ জেলা প্রেস ক্লাবে নির্বাচন ২৮ফেব্রুয়ারী
নওগাঁ  প্রতিনিধি:
আগামী ২৮ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪। ইতিমধ্যেই নির্বাচন কমিশন তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শেষ সময়ে এসে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে।

গত দুই বছর সিলেকশন কমিটি গঠন হওয়ার কারণে নির্বাচনের আমেজ থেকে বঞ্চিত ছিলেন প্রেসক্লাবের সম্মানীত ভোটাররা। চলতি বছর সিলেকশনের প্রভাব থেকে মুক্ত হয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এই নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ঐতিহ্যবাহী ক্লাবের উন্নয়নকল্পে এবং সকল সদস্যদের সম্মান রক্ষার্থে আগামীতে একটি জবাবদিহি মূলক ও স্বচ্ছ ভাবমূর্তির কমিটি গঠনে সঠিক প্রার্থীদের বিজয়ী করতে ভ’মিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আসন্ন নির্বাচনে সভাপতি পদে এ.এস.এম রায়হান আলম, আবু বক্কর সিদ্দিক ও ফরিদুল করিম তরফদার, সহ সভাপতি পদে সুলতানুল আলম মিলন, নাছিমুল হক বুলবুল, মাসুদুর রহমান রতন ও মীর মোশারফ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক পদে মো. বেলায়েত হোসেন ও এম আর ইসলাম রতন, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রউফ পাভেল, এ.কে সাজু, বাবুল আখতার রানা ও আব্দুল আজিজ, অর্থ সম্পাদক পদে হারুন-অর-রশীদ চৌধুরী ও আব্দুর রউফ রিপন, দপ্তর সম্পাদক পদে জিএম মিঠুন ও আবু রায়হান রাসেল, প্রচার সম্পাদক পদে মো. সুমন আলী ও মো. মাসুদ রানা, কার্য নির্বাহী সদস্য পদে এমদাদুল হক সুমন, মো. কায়েস উদ্দিন, শফিক ছোটন, মো. নবির উদ্দিন, আসাদুর রহমান জয়, মো. ওবায়দুল হক, রাসেল রানা, ওমর ফারুক ও মোয়াজ্জেম হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে প্রেসক্লাব প্রাঙ্গনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া দীর্ঘ দুই বছর পর ভোট দিতে পারবেন বলে ভোটারদের মাঝেও বিরাজ করছে উদ্দীপনা। ভোটাররা যেন কোন প্রভাব ছাড়াই একটি সুষ্ঠ, সুন্দর, ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে পারেন নির্বাচন কমিশনের কাছে এমনই একটি পরিবেশ দাবী ক্লাবের সকল সদস্যদের।