সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে বাদশা প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। নিহত বাদশা নওগাঁ সদর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি মাদক মামলার আসামীর ছিলেন। রোববার বিকেলে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, বাদশা প্রামাণিক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার আসামী ছিলেন। গত বছরের ১৮ ডিসেম্বর জেল হাজতে আসেন। তিনি এ যাবৎ তিনবার জেল হাজতে আসেন।

তিনি বলেন-  রাতে বাদশা প্রামাণিকসহ ৪-৫ মিলে গল্প করছিল। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে। এরপর খারাপ লাগে বলে শুয়ে পড়ে। তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তিনি অসুস্থ কিনা আমাদের আগে কখনো জানায়নি। মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।