নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ফিলিং ষ্টেশনে ভয়াবহ বিষ্ফোরণে আগুনে ঝলসে যাওয়া ঢাকাগামী কোচ চালক মমিনুল ইসলাম (বাবু) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৭দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন ধামইরহাট থেকে ঢাকাগামী মেধা এন্টারপ্রাইজের বাস চালক বাবু। সে উপজেলার শল্পী (কোকিল) গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছোট ছেলে এবং ২ পুত্র সন্তানের জনক।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ধামইরহাট ন্যাশনাল ফিলিং ষ্টেশনে এক ভয়াবহ বিষ্ফোরণে ৮ জন আগুনে দগ্ধ হয়। তাদের মধ্যে এখনও ২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি আছেন।
এদিকে পাম্পের স্বত্বাধিকারী মাসুম পারভেজ এর শারীরিক অবস্থার প্রথমে কিছুটা উন্নতি হলেও বর্তমানে তার অবস্থা গুরুত্বর ও আশংকাজনক।
পরিবার সূত্রে জানা গেছে, তাকে অনতি বিলম্বে উন্নত চিচিকৎসার জন্য দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে।
স/শ
ধামইরহাটে পেট্রোল পাম্পে বিষ্ফোরণে আহত বাবুর মৃত্যু, আশংকাজনক ২










