নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফ এর লেখা পাঠ্যসূচিতে অন্তর্ভূক্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ গ্রন্থাগার মিলনায়তনে কলেজ শিক্ষার্থীদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শফি উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব পৌর কাউন্সিলর মো. মুক্তাদিরুল হক মুক্তা।
এ সময় প্রভাষক আক্তারুজ্জামান, এম এ হোসাইন, প্রদর্শক তোজাম্মেল হক, শিক্ষার্থী মাহমুদুন নবী, নাঈম হোসেন, রিফাত হোসেন, স্বপ্না পারভীন ও শারমীন আক্তার, জেলা বিশেষ শাখার প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তাগণ কবি এস.এম আব্দুর রউফ এর লেখা জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবী জানান।
স/শ
ধামইরহাটে পাঠ্যসূচিতে কবি এস এম আ. রউফের লেখা অর্ন্তভূক্তি বিষয়ক আলোচনা










