নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে তানোর ও মোহনপুরের কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তানোরে নিহত হলেন, গাইবান্ধা সুন্দরপুর গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী রহিমা বেওয়া (৮০)। আর কেশরহাট পৌরসভার শিহালয় এলাকার লালু শেখের ছেলে আকবর আলী (৪৮)।

জানা গেছে, তানোরে শুক্রবার সকাল ৭ টার দিকে তানোর উপজেলার দুবইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে তানোর উপজেলার কোয়ের হাট এলাকায় ছেলে মেয়েদের নিয়ে বসোবাস করেন। সকালে বাড়ি থেকে পাঠাকাটা এলাকায় ভ্যানে চড়ে যাবার সময় সার বোঝায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে সঙ্গে ধাক্কা দেয়। ভ্যান থেকে রহিমা ছিটকে পড়ে ট্রলি চাকার নিচে পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। এঘটনায় লোকজন ট্রলিটি আটক করেছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, থানায় কোন অভিযোগ কেউ দেয়নি। বিষয়টি স্থানী ভাবে মিমাংসা হয়ে গেছে।
অন্যদিকে, সকাল নয়টার দিকে মোহনপুরের কেশরহাটের রায়হান কোল্ড স্টোরেজের সামনে বাইসাইকেলে থাকা আকবর আলীকে একটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে আকবর আলী আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।
স/আ










