সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নওগাঁ

জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রেডিও বাংলাদেশের প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন, নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার, হাফিজুর রহমান, নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন প্রমুখ।

 
মানববন্ধনে বক্তারা দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সব শ্রেণী-পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
স/শ