নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অস্ত্রসহ হযরত আলী ওরফে তোতা মিয়া নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার জেলার শিবগঞ্জ থানাধীন ধুপপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত হযরত আলী ওরফে তোতা মিয়া (২২) হলেন, জেলার শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে ।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধুপপুকুর বাজার এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি নূরে আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হযরত আলী ওরফে তোতা মিয়া কে একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটককৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া ধীন রয়েছ বলেও র্যাব জানায়।
স/অ









