সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে ত্রাণ বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলাতুলি ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

সোমবার দুপুরে শহরের অক্ট্রয়মোড়ের আইএফবিসি ফাউন্ডেশনের কার্যালয়ে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের তত্বাবধানে ও আইএফবিসি ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রায় ১১০টি পরিবারের মাঝে ত্রান সাম্রগী তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম।

 

এসময় উপস্থিত ছিলেন আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান কামাল, আলাতুলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ আলাউদ্দিন, আইএফবিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন মামুন, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রতিনিধি মোঃ ওলিউল্লাহ, রাসেল আহমেদ প্রমুখ।

স/অ