সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া
গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর)  উপজেলার বংপুর হাইস্কুল ময়দানে উপজেলা কৃষক দলের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কৃষক দলের জেলা আহবায়ক তসিকুল ইসলাম (তসি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা  যুবদলের   সাবেক সভাপতি ও  জেলা বিএনপির সাবেক  যুগ্ম  সাধারণ সম্পাদক ‘আসাদুল্লাহ আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন,  কৃষকদল নেতা মোঃ  সেলিম রেজা,  মোঃ আলমগীর শেখ, গোলাম মোস্তফা,  বাইরুল ইসলাম  প্রমুখ।