সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজি বাইক চালকের

নিউজ ডেস্ক১১ জুন ২০২৬১ মিনিট পড়া
গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজি বাইক চালকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত এবং এক নারী যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ফেরদৌস মিয়া (৫০) একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন। এই ঘটনায় বাইক যাত্রী শাপলা বেগম (৩০) নামে এক নারীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করেছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক ফেরদৌস মিয়া (৫০) নিহত হন।

এসময় গুরুতর আহত হন শাপলা বেগম স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। নিহত সাদুল্লাপুর উপজেলার খোর্দ কোমরপুর ইউনিয়নের কিসামত দুর্গাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।

আহত শাপলা বেগম একই গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের মেয়ে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।