লাইফ স্টাইল

গরমে ত্বকের যত্ন নেবেন যেভাবে

নিউজ ডেস্ক১০ মে ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গরমে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে এবং বলিরেখা, ট্যান ও অকাল বার্ধক্য রোধে সঠিক সানস্ক্রিন ব্যবহার অপরিহার্য। প্রতিদিন কমপক্ষে এসপিএফ ৫০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক বেশি সুরক্ষিত থাকে। আর প্রতিদিন বেশি বেশি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ২-৩ ঘণ্টা পরপর ব্যবহার করুন। কারণ নিয়মিত ত্বক পরিষ্কার, হালকা ময়েশ্চারাইজার ও প্রচুর পানি পান করা গরমে ত্বক ভালো রাখার মূল চাবিকাঠি।

যদিও ত্বকের ধরন অনুযায়ী, তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ওয়াটার-বেসড এবং শুষ্ক ত্বকের জন্য ক্রিম বা সিলিকন-বেসড সানস্ক্রিন ব্যবহার করা উচিত। শুধু মুখে নয়, গলা, হাত ও শরীরের খোলা অংশেও সানস্ক্রিন লাগানো উচিত। এমনকি মেঘলা দিনে কিংবা ঘরের ভেতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। রোদে বেরোনোর সময় রোদচশমা, হ্যাট বা ছাতা ব্যবহার করা উচিত।

কারণ গরমের তীব্রতা যত বেড়ে যায়, ততই ত্বকের সমস্যা সৃষ্টি হয়। শুধু ছাতা ব্যবহার করলে বা মুখ ঢেকে রাখলেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে পুরোপুরি সুরক্ষা দেওয়া যায় না। এই সময়ে ত্বকের প্রয়োজন নিয়মিত ও সঠিক যত্ন।

সে কারণে গরমে স্কিনকেয়ারে সব থেকে জরুরি ধাপ হলো— সানস্ক্রিন ব্যবহার। এসপিএফ ৫০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক বেশি সুরক্ষিত থাকে। অয়েলি স্কিনের জন্য জেল বা ওয়াটার-বেসড সানস্ক্রিন উপযুক্ত। ড্রাই স্কিনের জন্য ক্রিম বা সিলিকন-বেসড সানস্ক্রিন ভালো কাজ করে।

প্রতি তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন পুনরায় লাগানো উচিত। আর দীর্ঘ সময় বাইরে থাকলে স্প্রে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। বর্তমানে অনেকেই ‘সানস্ক্রিন ট্যাবলেট’ ব্যবহার করে থাকেন, যা শরীরের ভেতর থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। তবে এটি প্রতিদিন খাওয়ার পরিবর্তে ভেকেশনের আগে বা অতিরিক্ত গরমের সময়ে সীমিতভাবে ব্যবহার করাই ভালো— এমনটাই জানিয়েছেন ত্বক বিশেষজ্ঞ ও চিকিৎসক দ্বৈপায়িকা চক্রবর্তী।

একবার ট্যান পড়ে গেলে শুধু সাধারণ প্রডাক্ট দিয়ে তা পুরোপুরি দূর করা সম্ভব না। সে ক্ষেত্রে কিছু বিশেষ ট্রিটমেন্ট উপকারী হতে পারে। যেমন— মেডি ফেসিয়াল, ইনস্টা ব্রাইট বা ইনস্টা গ্লো ফেসিয়াল, পিল বা লেজার ট্রিটমেন্ট। এ ছাড়া ফেসিয়ালের পর ত্বকের যত্ন বজায় রাখতে মালবেরি অ্যাসিড, কোজিক অ্যাসিড বা নিয়াসিনামাইড ব্যবহার করা যেতে পারে। র্যাশ, স্কিন পিলিং বা অতিরিক্ত জ্বালার মতো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ত্বক বিশেষজ্ঞ ও চিকিৎসক দ্বৈপায়িকা চক্রবর্তী বলেন, গরমে ত্বক ভালো রাখার জন্য সবসময়ে সানস্ক্রিন ব্যবহার করুন। আর সে জন্য হালকা বা লাইটওয়েট স্কিনকেয়ার প্রডাক্ট বেছে নেওয়া জরুরি। আইস ফেসিয়াল বা আইস গ্লোব ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। ২৭-২৮ বছরের পর কোলাজেন ইনটেক শুরু করা উপকারী। ডাবের পানি, ফলের রস এবং হাইড্রেটিং লিক্যুইড বেশি করে পান করুন। গরমের জন্য ম্যাঙ্গো এনজাইম ফেসিয়াল ও ক্রায়ো থেরাপি মেডি ফেসিয়াল এখন বেশ জনপ্রিয়।

 

সূত্র: যুগান্তর