সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হচ্ছে: সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হচ্ছে: সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সবকিছু নির্ভর করছে চাহিদার উপর। যেখানে যেখানে চাহিদা রয়েছে সেখানে এরকম একাডেমী ভবন নির্মান করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত হোক। এনিয়ে বাংলাদেশ সরকার কাজ করে চলছে।

 
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমী’ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার বেলা সাড়ে ১০টায় সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন।

 
তিনি বলেন, ইতোমধ্যে কক্সবাজার, খাগড়াছড়ি, রামো, মানিকগঞ্জ, দিনাজপুর, রাঙ্গামাটি ও বিরিশিরিসহ অন্যান্য জেলায় এরকম একাডেমী ভবন নির্মিত হচ্ছে। ফলে ক্রমাগত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরো কিছু চাহিদার প্রয়োজন আছে। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার গ্রামগঞ্জে সাংস্কৃতিক ক্রমাগত হয় সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। ছোট ছোট প্রচেষ্টায় একদিন বাংলাদেশে চমৎকার সাংস্কৃতিক পরিবেশের জন্ম দিবে। এ সময় ৫ কোটি  ৬০ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমী’ নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

 
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহিদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, পত্নীতলা উপজেলা আওয়ামলীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারন সম্পাদক গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধূরী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মিল্টন, গণপূর্ত নির্বাহী প্রকোশলী বাকী উল্লাহ, আদিবাসী নেতা নরেন পাহান, জোতিন টপ্পসহ ক্ষুদ্রনৃগোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দ। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাদের কালচারল তুলে ধরে নাচ পরিবেশন করে।
স/শ