সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঈদের দিন মানেই আনন্দ, আড্ডা আর মুখরোচক খাবারের আয়োজন। সকালের ভারী নাশতা আর দুপুরের জমকালো খাবারের পর বিকেলে চাই কিছু হালকা কিন্তু সুস্বাদু নাস্তা যা একদিকে পেট ভরাবে, অন্যদিকে জমিয়ে তুলবে পারিবারিক আড্ডা। ঠিক এমন সময়ের জন্য দারুণ একটি আইটেম হতে পারে চিকেন বল। বাইরে থেকে ক্রিসপি আর ভেতরে নরম, সুস্বাদু এই খাবারটি সহজেই সবার পছন্দের তালিকায় জায়গা করে নেয়। তাই এবারের ঈদের বিকেলের নাস্তায় রাখুন মজাদার চিকেন বল, আর উপভোগ করুন স্বাদের ভিন্নতা। রইলো রেসিপি-
উপকরণ
চিকেন কিমা ১ কাপ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
কাঁচামরিচ স্বাদমতো
আদা-রসুন কুচি ১ চা চামচ
লবণ স্বাদমতো
ময়দা ১/৪ কাপ
ডিম ১টি
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
সয়াসস ১চা চামচ
গোলমরিচ গুঁড়া ১ চিমটি
তেল ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন
প্রথমেই সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর গোল গোল বল বানিয়ে হালকা ভেজে করে নিন। এবার কাঁটা চামচ দিয়ে বলগুলোতে ছিদ্র করে দিন যেন ভেতরেও ভালোভাবে সেদ্ধ হয়। এরপর বাদামি করে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার চিকেন বল। এবার বিকেলের আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করুন পছন্দের সস বা চাটনি দিয়ে।
সূত্র: জাগো নিউজ









