সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
চাঁপাইনবাবগঞ্জ

ইউপি চেয়ারম্যান যখন দারোগা

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
ইউপি চেয়ারম্যান যখন দারোগা
ভোলাহাটে উদ্ধারকৃত চোলাইমদ

ভ্রাম্যমান প্রতিনিধি:
ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান এখন দারোগার ভূমিকায় কাজ চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিনাশ্রমে অর্থআদায় আর মালামাল হরিলুটের অভিযোগ উঠেছে।

 

একালাকাবাসির অভিযোগ, এ ইউনিয়ন পরিষদের অল্প শিক্ষিত চেয়ারম্যান আব্দুল কাদির তার সুনাম কুড়াতে আয়ের উৎস হিসেবে চোলাইমদসহ উপকরণ আটক ও বিভিন্ন বিচার সালিশ করে অর্থ আদায় করে হরিলুট করছেন।

 

জানা যায়, গত রোববার রাতে এক ধর্ষিতা নারীকে ২হাজার ৫০০ এবং ধর্ষককে ৩৭হাজার ২০০ টাকা জরিমানা করেন তিনি। সম্প্রতি এক ভবঘুরে অজ্ঞাত নারীর অন্তসত্বার দায় চাপিয়ে দু’ব্যক্তির কাছে ১৫ হাজার টাকা অর্থ আদায় করেন।
গত বুধবার চোলাইমদ তৈরীর উপকরণ( ১টি হাঁড়ী, দু’টি ড্রাম) ও প্রায় ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করেন বলেও অভিযোগ উঠেছে। কিন্তু জরিমানার অর্থ কোন খাতে গেছে কিংবা উদ্ধারকৃত চোলাইমদ তৈরির উপকরণ ও  চোলাই মদগুলোর শেষ পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হলো তার কোন ব্যাখা নেই চেয়ারম্যানের কাছে।

 
চোলাইমদের উপকরণ ও এর ব্যাপারে ভোলাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলীর কাছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানালেও চেয়ারম্যান উদ্ধারকৃত চোলাইমদ, চোলাইমদ বিক্রেতার মাথায় ঢেলে দিয়ে থানায় জমা দিতে পারে।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল কাদিরের সাথে যোগযোগ করা হলে তিনি এ সব ব্যাপারে কঠিন ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

স/শ