সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
শিল্প ও সাহিত্য

আসমা ঊষার কবিতা

Silk City১৩ জুন ২০২৪১ মিনিট পড়া
আসমা ঊষার কবিতা

আম্বিলিকাল-৪

যেন আমিই আমার শিশু
প্লাসেন্টায় বিপুল ক্ষুধা!
থলের ভেতরে মদ, বাইরে প্যাটিস
থলের ভেতরে নখ, বাইরে লালাভ জিভ
থলের ভেতরে অবহেলা দুলে দুলে ফুল করে তোলে
আমার একান্ত হৃদপিণ্ড, একান্ত ত্রিকোণ গোলাপ;
থলের ভেতরে তুমি সিঁদুরের রঙ থেকে ফ্যাকাশে হচ্ছো
ক্রমাগত ফ্যাকাশে কেমন… থলের ভেতরে জ্যাকপট
ভূমিষ্ট হতে যাচ্ছে জ্যাকপট, থলের বাইরে,
ঝরে পড়া প্লাসেন্টায় পেঁচানো আস্ত মাংসল তুমি
ভাগাড়ের দিকে যাচ্ছো, নারী নারী অহংকারে—
কোনো দিন আর কারোই হবে না জ্যাকপট।

আম্বিলিকাল-৫

প্লাসেন্টায় অহস্য ক্ষুধা
থলের ভেতরে দাঁত, বাইরে বিস্কুট

আম্বিলিকাল-৬

বিস্কুটের মুখ ভরা দাঁত
প্লাসেন্টায় ভয়
ভয়কে চিবিয়ে খাবে?
বিষের নাগর হবে?
সাদা ছি! ছি! বিষ ঢেলে পালাবে আবার?
সবুজ কুমারী ওরে, অন্তর অন্তর
সবুজ— বিষেরও রঙ হয়
প্লাসেন্টায় সবুজাভ ক্ষুধা!