নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হওয়া ছাড়াও নানান অভিযোগে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান তালা ঝোলা অবস্থায় পান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গেছে। সোমবার (১৭ অগস্ট) দুপুরে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক ও কর্মচারীকে পাওয়া যায়নি সরকারি কর্মঘণ্টা অনুযায়ী।
এসব প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এসময় ইউএনও-এর সঙ্গে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নান্দিগ্রাম আলিম মাদরাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয়।
পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামেদ আলী শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে বিদ্যালয়ের সহকারী রহিদুল ইসলাম বলেন- ‘সড়ক দুর্ঘটনায় অসুস্থ হওয়ার কারণে আমি ছুটিতে আছি। স্কুলের বিষয় বলতে পারব না।’ তবে তিনি জানান-এবছর স্কুলটি থেকে ৩২ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে ১৬ জনের মধ্যে সাত জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া মানবিক বিভাগের ৩ পাস করলেও ফেল করেছে ১৩ জন পরীক্ষার্থী। স্কুলটি ১৯৯৮ সালে এমপিও ভুক্ত হয়।
পরিদর্শনকালে সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনটি প্রতিষ্ঠানই তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন- ইউএনও উম্মে হাবিবা ফারজানা।
এ বিষয়ে ইউএনও উম্মে হাবিবা ফারজানা জানান- এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। তাই দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান তালা ঝোলা অবস্থায় পাওয়া গেছে। সরকারি কর্মঘণ্টায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের অনিয়ম নেই। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থাগ্রহণ করা হবে। এনিয়ে একটা মনিপরিং কমিটি করা হবে।
স/আ










