আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বিএনপি নেতা আব্দুল মান্নান মুন্টুর বড় ভাই মরহুম মমতাজ উদ্দিন প্রাং এর কুলখানী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলার মোল্লাপাড়া গ্রামে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল, গণভোজের আয়োজন করা হয়।

বাদ জুমা গ্রামের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে গ্রামের জনগণ, আত্মীয় স্বজন, বিএনপি নেতা-কর্মী গণভোজে অংশ নেয়।
উল্লেখ্য, দীর্ঘ দিন অসুস্থতাজনিত কারণে গত ২৯শে জানুয়ারী তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
স/অ










