আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার বিশা ইউনিয়নের দর্শনগ্রামে ঘটনাটি ঘটেছে।
জনা যায়, ওই গ্রামের সুনিলের জমিতে বেশ কয়েকজন শ্রমিক ধান কাটছিল। বিকেল সাড়ে তিনটার দিকে বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ধানকাটা শ্রমিক রাজশাহীর বাঘা উপজেলার ফায়েরহাট বাজার গ্রামের হাতেম আলীর ছেলে রতন (২০) ও একই গ্রামের আফতাবের ছেলে মিলন (২২) মারা যায়।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, বজ্রপাতে দুই ব্যক্তির মারা যাওয়া নিশ্চিত। তাদের লাশ হস্তান্তরের জন্য স্বজনদের খবর দেয়া হয়েছে।

স/অ










