নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া সিদ্দেশ্বরী মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃরা হলেন, বান্দাইখাড়া গ্রামের জানবক্স ছেলে জালাল (৪৫) ও মাজেদ আলীর ছেলে ফিরোজ (২৯)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদে ওই এলাকায় রাত ১১টার দিকে এসআই সুতসোম সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিন পুরা হিরোইন ও দুই পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে মাদক আটক করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে প্রতিদিন আমাদের অভিযান চলছে। মাদক ব্যবসায়ী জালাল ও ফিরোজ কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স/শ
আত্রাইয়ে দুই মাদক ব্যবসায়ী আটক










