সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আত্রাইয়ে কৃষককে হত্যা

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আত্রাইয়ে কৃষককে হত্যা

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বোরোর জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে এক কৃষককে হত্যা করা হয়েছে। বুধবার উপজেলার বিশা ইউনিয়নের দর্শনগ্রামে ঘটনাটি ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ফয়ের উদ্দীনের ছেলে নবির উদ্দীন (৫৩) তার বোরো ধানের জমিতে পানি দেয়ার জন্য মাঠে যান। জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। এ সময় প্রতিপক্ষ ব্যক্তি নবির উদ্দীনের নাক মুখ জমির কাদাতে খুসে ধরলে শ্বাস রুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদোরুদ্দাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আত্রাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কৃষক লবির সরদার মারা যাবার পর আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং কয়েক ঘন্টার মধ্যেই হত্যাকারী রাসেলকে দর্শনগ্রাম নদীর তীরে এক বাঁশঝাড় থেকে আটক করা হয়েছে।

স/অ