আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় আত্রাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আত্রাই ব্রেলী বীজের দক্ষিণ দিকে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তসলিম উদ্দিন, আব্দুল জলিল চকলেট, আব্দুল মান্নান সরদার, যুব নেতা নাসির উদ্দিন চঞ্চল, সাবেক ছাত্র নেতা আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদল আহবায়ক রায়হান কবির রতন প্রমুখ।
স/অ










