সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, গত শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই মহসীন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সমাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত ব্যক্তি উপজেলার সমাসপাড়া গ্রামের আব্দুল মান্নানের পূত্র মোঃ মোজাম্মেল হক (৪৫)। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, গ্রেফতারকৃত মোজাম্মেল হক এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো ২টি মামলা রয়েছে। গতকাল রবিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

স/আ