সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে অবরোধ অব্যাহত, ট্রেন থামছে অঘোষিতভাবে

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে অবরোধ অব্যাহত, ট্রেন থামছে অঘোষিতভাবে

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচী অব্যাহত রয়েছে। এ অবরোধের মুখে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন অঘোষিতভাবে এখানে প্রতিদিনই থামছে। আত্রাই থেকে অনলাইনে অন্য স্টেশনের টিকিট ক্রয় করে ঢাকাগামী যাত্রী এখন আত্রাই থেকেই ট্রেনে উঠছেন।
এদিকে অবরোধের ৬ষ্ঠ দিনে আজ সোমবার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতার মানববন্ধন ও অবরোধ কর্মসূচী করে। অবরোধ চলাকালীন দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে শতশত জনতা রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষার পর অবরোধকারীরা রেল লাইন থেকে সরে আসলে ট্রেনটি আবার ছেড়ে যায়।
আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন অবরোধ কর্মসূচীর নেতৃত্বদানকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম।
আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল (বিশ্বঃ) কলেজের প্রভাষক মতিউর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দিতে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। এ দাবি বাস্তবায়িত হলে একদিকে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। অপরদিকে রেলের বিপুল পরিমান রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
স/শ