সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক২১ মার্চ ২০২৪১ মিনিট পড়া
আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যুগ যুগ ধরে এ জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট, মাজারসহ (স্থানীয়দের কাছে পরিচিত বাবার ঘর নামে) অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়।

উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থানীয় লোকজন দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন। ফলে স্লুইচগেট এলাকা সঙ্কুচিত হয়ে যায়। এদিকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অনেকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা ওই নোটিশগুলো আমলে না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় সেখানে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, আত্রাই সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছামাদ বলেন, আমার ২টি ঘর ভাঙা পড়েছে। এতে করে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, প্রায় ২০ থেকে ২৫ বার এখানকার ব্যবসায়ীদেরকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নোটিশগুলোর প্রতি কোন তোয়াক্কা না করেই একের পর এক স্থাপনা গড়ে তোলে। বর্তমানে এ জায়গাটি সৌন্দর্য বর্ধনের জন্য সংরক্ষণ করা হবে।