সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৪১ মিনিট পড়া
আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত


আত্রাই প্রতিনিধি :
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সরকারি বিভিন্ন দফতরের অফিসার, স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আত্রাই মহিলা ডিগ্রী কলেজে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।