সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

অবশেষে মান্দায় অতিরিক্ত টোল আদায় বন্ধ করে দিল সিপিবি

নিউজ ডেস্ক২৩ মে ২০১৭১ মিনিট পড়া
অবশেষে মান্দায় অতিরিক্ত টোল আদায় বন্ধ করে দিল সিপিবি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে গরু-ছাগলসহ বিভন্ন পন্যের অবৈধ অতিরিক্ত টোল আদায় বন্ধ করে দিয়েছে স্থানীয় সিপিবি’র নেতৃবৃন্দ এবং অবৈধ টোল আদায় প্রতিরোধ কমিটি। সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায় এবং টোল আদায়ের সরকারী তালিকা টাঙ্গাতেও বাধ্য করেছে তারা।
আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় সিপিবি এবং প্রতিরোধ কমিটির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ইজারাদারগন অবশেষে সরকারী রেটে টোল আদায় শুরু করেছে।

সিপিবি নেতা সেকেন্দার আলী এবং অবৈধ অতিরিক্ত টোল আদায় প্রতিরোধ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক হারুন-অর রশিদ, আনিছুর রহমান মোল্ল্যা, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধূরী, রামচন্দ্র মন্ডল, আফাজ ঊদ্দিন মুনশি, মোয়াজ্জেম আলী, কাজল, মোশারফ হোসেন, আতাব আলী, সেকেন্দার আলীসহ প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ হাটের অফিস ঘর থেকে সরকারী টোলের তালিকা সম্বলিত সাইন বোর্ড নিয়ে সতীহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন পূর্বক জন সম্মূখে টাঙ্গিয়ে দিয়ে সন্ধ্যা পর্যন্ত হাটের বিভিন্ন পয়েন্টে উপস্থিত থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে টোল আদায় পর্যবেক্ষন করেন।

এতে হাটের সর্বস্তরের জনসাধারন  সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে টোল দিতে পেরে আনন্দ উল্লাশ করেন।

স/অ