সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

অতিথিদের সোনার ঘড়ি উপহার অনন্ত আম্বানির, দাম জানলে চমকে যাবেন

Silk City১৫ জুলাই ২০২৪২ মিনিট পড়া
অতিথিদের সোনার ঘড়ি উপহার অনন্ত আম্বানির, দাম জানলে চমকে যাবেন

সিল্কসিটি নিউজ ডেস্ক : 

এই শতকের সবচেয়ে দামী বিয়ের অনুষ্ঠান হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। তাদের বিয়েতে ব্যয় হয়েছে পাঁচ হাজার কোটি টাকা। অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ভারত ও বিশ্বের অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব।

অতিথিদের অভ্যর্থনায় কোনও কমতি রাখেনি আম্বানি পরিবার। এমনকি অতিথিদের নানা উপহারও দিয়েছেন। যারা পাত্রপক্ষ হিসাবে হাজির ছিলেন তাদের অনেককে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত। সামাজিক মাধ্যমে অনেকেই সেই ছবি পোস্ট করেছেন।

অনন্ত নিজেও হাতঘড়ি পছন্দ করেন। তার সবসময় পরা ঘড়ির দাম ৩০ কোটি। এবার বন্ধুদেরও ঘড়ি উপহার দিলেন তিনি।

জানা যাচ্ছে, সেই প্রতিটি ঘড়ির মূল্য ২ কোটি টাকা। ‘অডেমারস পিগুয়েটের’ ব্র্যান্ডের ঘড়ি উপহার পেয়েছেন তারকারা। ঘড়িগুলো একটি ৪১ মিলিমিটার ১৮ ক্যারেটের গোলাপিরঙা সোনার কেসে আছে। যা ৯.৫ মিলিমিটার পুরু। ঘড়িগুলোর গ্র্যান্ডে ট্যাপিসেরি প্যাটার্নসহ গোলাপি সোনার ডায়াল আছে। ঘড়িতে আরও আছে গোলাপি সোনার আওয়ার মার্কার, রয়্যাল ওক হ্যান্ডের মতো বৈশিষ্ট্য। অডেমারস পিগুয়েটেরের ঘড়িগুলো গোলাপিরঙা সোনার টোনযুক্ত ইন্টারনাল বেজেল ও দারুণ ক্যালিবারসহ ৫১৩৪ সেলফ-ওয়াইন্ডিং মুভমেন্টের মতো বৈশিষ্ট্য আছে।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই খবরের শিরোনাম রয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ে। চলতি মাসের ১২ জুলাই তাদের বিয়ে হয় এবং এরপর ১৩ জুলাই শুভ আশীর্বাদ অনুষ্ঠান হয়। এর আগে জামনগরে ও ইতালিতে দুটো প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিল গেটস থেকে মার্ক জুকারবার্গের মতো ব্যবসা এবং বাণিজ্য জগতের অনেক বড় ব্যক্তিকেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। দেখা গেছে হলিউড ও বলিউডের একাধিক স্টারকে।